1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ জন শিশু সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনরক্ষীদের গুলি বিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে খুলনায় প্রেসব্রিফিং বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ দেশে স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন টেকসই হবে না-প্রধানমন্ত্রী ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সাথে ভ্রাতৃত্বের নতুন দিগন্ত, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলের বর্বর হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ১০০ জনে পৌঁছেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯২ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

আল-আকসা শহীদ হাসপাতালের একটি মেডিকেল সূত্র আনাদোলুকে জানিয়েছে, মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ-এর পূর্বে অবস্থিত একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় চারজন প্রাণ হারিয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।

এছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বোমাবর্ষণে এক শিশুসহ আরও ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও সূত্রটি জানিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আরেকটি চিকিৎসা সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট