মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা প্রতিশোধের তাড়নায় উত্তপ্ত ইরান তেহরানে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা চলছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা আমার সংবাদ ডেস্ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময় পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে সংসদ সদস্য ও বিএনপির শোক প্রকাশ শ্রেণীক্ষকের অভাবে বারান্ধায় পাঠদান, ভিজল শিক্ষক-শিক্ষার্থীরা খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শাহপরীর দ্বীপ থেকে স্বর্ণালঙ্কার, টাকা ও মায়ানমার কিয়াটসহ আটক ২

  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমান স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মায়ানমার কিয়াট সহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

২১ আগস্ট বুধবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে স্বর্ণের একটি চালান অবৈধভাবে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২০ আগস্ট মধ্যরাতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর গোলারচর সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় বুধবার ভোর সাড়ে ৪টায় বাংলাদেশের জলসীমায় ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটি থামার সংকেত প্রদান করে। এসময় কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে বোটটি পালানোর চেষ্ঠা করলে কোস্ট গার্ড সদস্যরা হাই স্পীড বোট দ্বারা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে বোটে তল্লাশী চালিয়ে ৫৪৯২.৫ গ্রাম স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ বাংলাদেশী টাকা ও ১ কোটি ৭৭ লাখ মায়ানমার কিয়াটসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত পাচারকারীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে স্বর্ণ পাচার কাজের সাথে জড়িত।

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews