1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু কাল পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীলূু রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা পাইকগাছায় মহান শহীদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা খুলনায় দলিতের আয়োজনে নিরাপদ পানি ব্যবহার সম্পর্কিত জ্ঞান বিনিময় কর্মশালা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ পাইকগাছায় সিটিসিআরপি প্রকল্পে নির্মিত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক বাগেরহাটে গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

পাইকগাছায় দুই দিনে ও মেরামত করা যায়নি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ; ১৩ গ্রাম প্লাবিত,

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা):: খুলনার পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত ওয়াপদার বেড়িবাঁধ গত দুই দিনেও মেরামত করা সম্ভব হয়নি। দু দফায় মেরামত করা বাঁধ জোয়ারের পানিতে ভেসে গিয়ে ২২ নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়ে ১৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। ধ্বসে পড়েছে শত শত কাঁচা ঘরবাড়ি। ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার বীজতলা, আমন ফসল ও মৎস্য সম্পদ। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ।

গত বৃহস্পতিবার দুপুরে ভদ্রা নদীর প্রবল জোয়ারের পানিতে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভে্ঙ্গে ৫ টি গ্রাম প্লাবিত হয়। পরে সন্ধ্যায় এলাকাবাসী বাঁশের পাইলিং ও ভেকু দিয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ প্রাথমিক মেরামত করেন। এরপর রাতের জোয়ারে মেরামতকৃত বাঁধ ভেসে গেলে সকালে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এলাকার দেড় হাজার মানুষ শুক্রবার সকালে পুনরায় মেরামত করলে মেরামত কৃত বাঁধ আবারো দুপুরের জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাঁধ মেরামত চেষ্টা ব্যর্থ হয়ে যায়। মেরামতের সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সোলদানার সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে দ্বিতীয় দিনে ও বাঁধ মেরামত করা সম্ভব না হওয়ায় আরো ৮ টি গ্রাম সহ ২২ নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়ে ১৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে বলে জানান দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। এছাড়া প্লাবিত এলাকার শত শত কাঁচা ঘরবাড়ি ধ্বসে পড়া সহ সমস্ত বীজতলা, আমন ও তরমুজ ও অন্যান্য সবজি ফসল এবং মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট