বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোস্টগার্ড সদস্যদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর

  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট শনিবার বাংলাদেশ কোস্ট গার্ডের সকল পদবীর সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেশের বিভিন্ন স্থানের ভয়াবহ বন্যায় আক্রান্তদের সেবায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। উল্লেখ্য, এই মহান উদ্যোগ ছাড়াও কোস্ট গার্ড সদস্যরা বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে দিবারাত্রি কাজ করে যাচ্ছে।

ফেনী হবিগঞ্জ এবং মৌলভীবাজারে বন্যার্তদের সাহায্যের জন্য বাংলাদেশ কোস্টগার্ড সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছে। এবিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ কাজ করে চলেছে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। বন্যা কবলিত পানি বন্দীদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করছে কোস্ট গার্ড। এছাড়াও পানি বন্দীদের উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিচ্ছে তাদের উদ্ধারকারীদল।

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এ কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews