1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন ২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত

১২০০ বন্যা কবলিত পরিবারকে ত্রাণ সামগ্রী দিলো মোংলা বন্দর

  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: ১২০০ বন্যা কবলিত পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, দেশের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগীতা করা এবং চলমান বন্যা মোকাবেলায় মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ফেনিতে এক হাজার এবং পাইকগাছার দুইশত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সদর ফেনি ও পাইকগাছা, খুলনা এলাকার বন্যাকবলিত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফেনি ও খুলনার পাইকগাছার ১২০০ পরিবারকে চাল, চিড়া, গুড়, মসুর ডাল, সয়াবিন তেল, আলু, লবন, পানি, মোমবাতি, ওরস্যালাইন, লাইটার, বিস্কুট, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট সরবরাহ করা হয়। মোংলা বন্দরের পক্ষ থেকে মোট ১৯ (উনিশ) টন খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট