1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেইজিংয়ে ট্রাম্প, শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন দিল্লিতে ফের চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি-নির্বাচন কমিশন ঈদুল আজহায় লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড পাইকগাছায় ভূমিহীনদের বসতভিটা দখলচেষ্টার অভিযোগে ইউএনও’র কাছে লিখিত আবেদন পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা অসুস্থ প্রসূতি মায়ের চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড বাগেরহাটে ফ্যাক্ট চেকিং শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বন্যার্তদের পাশে মোংলার শেখ আব্দুল হাই ফাউন্ডেশন

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত খুলনার পাইকগাছায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শেখ আব্দুল হাই ফাউন্ডেশন, মোংলা।

বুধবার (২৮ আগষ্ট) মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুল হাই এর নামে প্রতিষ্ঠিত শেখ আব্দুল হাই ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ ৮ সদস্যের একটি টিম গঠন করে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শেখ আব্দুল হাই ফাউন্ডেশন দীর্ঘ বছর ধরেই প্রাকৃতিক দূর্যোগ, চক্ষু রোগীর চিকিৎসা, বিনামূল্যে অক্সিজেন ও রক্ত সহায়তা, মেধাবী ছাত্রদের শিক্ষার ব্যায়ভার বহন, অসহায়, হতদরিদ্র মানুষের খাদ্য, চিকিৎসা সহ নানামুখি সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিগতায় পাইকগাছা বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এছাড়াও ফেণীর ঢালিয়া ইউনিয়নে পানিবন্ধি মানুষকে উদ্ধারের জন্য ট্র্যাকে করে মোংলা থেকে জালিবোট পাঠায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশন।

পাইকগাছার দারন মল্লিক গ্রামের প্রতিটি পরিবারকে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তৈল, লবণ, বিশুদ্ধ পানির বোতল ও ঔষধসহ শুকনো খাবার উপহার স্বরুপ দেয়া হয়।

এ সময় শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ মোঃ কামরুজ্জামান জসিম, মাসুম বিল্লাহ, কাজী সাগর, রুবেল খান, মোঃ মামুন, রিয়াদ হাসান, মোঃ ইমন ও মেজবাউল আহসান রাফি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট