1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের-পুলিশ সুপার তৌহিদুল আরিফ

  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেছেন, পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের। পুলিশ তার আইন ও নিয়ম অনুযায়ী জনগণের সেবা করবে। সেই সাথে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করবে। কোন অপরাধী ছাড় পাবে না। বাগেরহাটকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাগেরহাটে কমর্রত গনমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, সাংবাদিকরা হলেন পোশাক ছাড়া পুলিশ। পুলিশ যেমন অপরাধ দমনে কাজ করে, সাংবাদিকরা তার লেখনির মাধ্যমে অপরাধীদের তথ্য প্রকাশ করে। বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। বাগেরহাটের অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।
এ সময়, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি নীহার রঞ্জন সাহা, আহসানুল করিম, বাবুল সরদার, দেলোয়াপর হোসেন, প্রেসক্লাবের কোষাধক্ষ মাসুদুল হক, সাংবাদিক ইয়ামীন আলীসহ বাগেরহাটে কমর্রত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা রক্ষা,মাদক,গ্রাম্য দলাদলি,সড়কের শৃঙ্খলা,চুরি, সদর থানা দালাল মুক্তসহ নানা বিষয়ে নবাগত পুলিশ সুপারের নিকট তুলে ধরে তা সমাধানের প্রতি জোর দাবী জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট