রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় পরকীয়া ও যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর খুলনা জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে সিমেন্ট ও সারসহ পাচারকারী আটক যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

খুলনায় ভিডিপি সদস্যদের মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ১০ই সেপ্টেম্বর খুলনা ইলাইপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা রেঞ্জের ০৮ (আট) টি জেলার ৪০ জন ভিডিপি সদস্যদের ৪২ দিনব্যাপী মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী বিএএম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন, মোল্যা আবু সাঈদ। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা বাস্তবমুখী জ্ঞান লাভের মাধ্যমে যানবাহন চালনায় যোগ্য ও দক্ষ চালক হিসেবে গড়ে উঠবেন এবং দুর্ঘটনার সংখ্যা কমে যাবে। দেশ বিদেশে কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের সড়কপথে নিরাপত্তা ও উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন। তিনি আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার, রাজিব হোসাইনসহ প্রশিক্ষকবৃন্দ। বিআরটিসি শিরোমণি খুলনা এর কারিগরি সহযোগিতায় এবং পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন, মোল্যা আবু সাঈদ এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews