মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

নগর উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক-বাংলাদেশ এর আয়োজনে বুধবার নগরভবনে খুলনা নগর উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপের উদ্দেশ্য ছিল একটি নগর যুব কাউন্সিল প্রতিষ্ঠা, সিটি কর্পোরেশনের সাথে যুব সংগঠনগুলোর সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে একসাথে কাজ করা, নগরীর প্রধান নাগরিক সমস্যাগুলো চিহিৃত করে তার সমাধান খুঁজে বের করা এবং খুলনাকে আরও অন্তর্ভূক্তমূলক টেকসই নায্যতার ভিত্তিতে সহনশীল নগরী হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ। সংলাপে তিনি বলেন, বিশে^ সকল জনপদ বৈজ্ঞানিক ভিত্তিতে গড়ে উঠেছে। নাগরিকরা যখন বুঝতে পারবে নগরের সবকিছু তার কল্যাণের জন্য তখনই নগরটি পূর্ণতা পাবে।
সিরাক এর নির্বাহী পরিচালক এস এম সৈকতের সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব সানজিদা বেগম ও চিফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, আইনজীবী অ্যাডভোকেট মাসুম বিল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্থানীয় প্রশাসন, যুব সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সংলাপে অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews