রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

আমার অফিস উন্মুক্ত থাকবে,কোন বৈষম্যের স্থান নেই: কেএমপির নবাগত কমিশনার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার আজ মতবিনিময় সভায় বলেছেন, কেএমপিতে যে কোন মানুষ ধনী হোক বা ফকির সে যে সেবা পাবে একজন শ্যূট প্যান্ট পরিহিত ব্যক্তিও একই রকম সেবা পাবে। আমার অফিস যেমন উন্মুক্ত থাকবে, ঠিক সব থানাগুলোতে একই পরিবেশ ফিরে আসে সে ব্যবস্থা করবো। যে কেউ সেবা পেতে এসে পরে আসেন, ব্যস্ত আছি এধরনের কথা বলা চলবে না। কোন মানুষ বৈষম্যের শিকার হবে এরকম হবে না। আমি চাই বৈষম্যমুক্ত পরিবেশে সব থানাগুলো ও আমার অফিসে সব একই রকম থাকবে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কেএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা গুলো বলেন। তিনি আরো বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কোন সদস্য কর্মস্থলে অনুপস্থিত নেই। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সব পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করেছেন।
পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সঠিক ভাবে তদন্ত করা হবে। আমার এখানে কোন বদলি বাণিজ্য হবে না। নগরীর যানজট নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। উৎসবমূখর পরিবেশে দূর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হতে পারে সেই ব্যবস্থা করবো। কিশোর গ্যাংয়ের, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজীসহ সকল ধরনের অপরাধ দমনে দ্রুত গতিতে কাজ চলবে।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews