রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কোস্টগার্ডের অভিযানে সিমেন্ট ও সারসহ পাচারকারী আটক যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা

খুলনা শহরের উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরামর্শক প্রতিনিধি দলের সাথে কেসিসি’র সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের ”জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় খুলনা শহরের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের পরামর্শক প্রতিনিধি দলের সাথে কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক সভা সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সভায় পরামর্শক প্রতিনিধি দলের পক্ষ থেকে পওয়ার পয়েন্টের মাধ্যমে গৃহীত প্রকল্প সমূহের জরিপ ও ডিজাইন কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, জার্মান ভিত্তিক দাতা সংস্থা কেএফডব্লিউ এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্পের আওতায় কেডিএ বাইপাস রোড, দৌলতপুর থেকে শহর রক্ষা বাঁধ নির্মাণ, আলুতলা ও লবনচরায় স্লইচগেট নির্মাণসহ পাম্প হাউজ স্থাপন, নগরীতে বিদ্যমান ২৩টি পুকুর সংস্কার ও পাড় বাধাই, নিরালা ও বাস্তুহারা খালের পাড় বাঁধাই, রূপসা রিভারভিউ পার্ক নির্মাণ ইত্যাদি গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সভায় প্রকল্পের সহকারী টীম লিডার ড. ফিটার হেন, প্রজেক্ট ডাইরেক্টর ক্রিশ্চিয়ান কুকম্যান, কেসিসি’র সচিব (অতি: দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, প্রকল্প পরিচালক কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, রাজস্ব কর্মকর্তা এস কে এম তাসাদুজ্জামান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ প্রতিনিধি দলের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews