রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

নিরাপদ খাদ্য নিয়ে স্কুলে সচেতনতা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনা মেট্রোপলিটন কার্যালয়ের আয়োজনে স্কুল পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা কর্মসূচি বৃহস্পতিবার দুপুরে নগরীর সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় আলোচকরা বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ খাবার গ্রহণ প্রয়োজন। নিরাপদ খাবার নিয়ে অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণাগুলো আমাদের ভেঙ্গে ফেলতে হবে। ফরমালিন শুধু মাছ-মাংস বা প্রোটিন জাতীয় খাবারে প্রয়োগ করা যায়। ফলমূল ও শাক-সবজিতে ফরমালিন প্রয়োগ করা যায় না। তবে শাক-সবজিতে ক্ষতিকর কীটনাশক থাকতে পারে। তাই শাক-সবজি রান্নার আগে অন্তত ২০ মিনিট পানিতে ডুবিয়ে রাখতে হবে। ফল পাকাতে পরিমাণমতো ইথোফেন হরমোন ব্যবহার করা হলে তা মানবদেহের জন্য ক্ষতিকর হবে না।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। বিশেষ আলোচক ছিলেন জেলা আইসিটি অফিসার মোঃ আলীমুজ্জামান। সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাহমুদা খাতুনের সভাপতিত্বে এতে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন এবং উপস্থিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews