1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

কোস্টগার্ডের অভিযানে দেশী বিদেশি অস্ত্রসহ পাচারকারি শহিদ গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

মনির হোসেন:: টেকনাফের সাবরাং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ একজন পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন।

আটক অস্ত্র পাচারকারির নাম মো. শহিদ (৩৭) তিনি টেকনাফের সাবরাং এলাকার বাসিন্দা।

২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন সাবরাং এলাকার বাসিন্দা মোঃ শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র পাচার করে টেকনাফের কুখ্যাত ডাকাত দলকে সরবরাহ করে আসছিলো। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর শনিবার রাত ৫টা হতে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় মোঃ শহিদ এর বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অদ্য আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় বর্ণিত মোঃ শহিদ এর বাড়ির তল্লাশি চালিয়ে সাদা রঙের বস্তায় মোড়ানো অবস্থায় ১টি G-3 রাইফেল, ৮ রাউন্ডস তাজা গোলা ও ১টি দেশীয় চাপাতি সহ মোঃ শহিদ (৩৭) কে কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট