বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম দাকোপে সুশীলনের আয়োজনে আইসিসিএপি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত ‎ চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার সেই তান্ত্রিক ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, প্রাণহানি ১৭০০ দোহায় ট্রাম্প-ইরান বৈঠক, বিশ্বজুড়ে কূটনৈতিক জল্পনা

তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রধান অতিথির বক্তৃতায় বলেন, গণমাধ্যমই খুঁজে খুঁজে প্রকৃত তথ্য তুলে ধরেছে বলে ছাত্র-জনতার আন্দোলন সফল হয়েছে। ভুল তথ্য সরবরাহ করে কোন সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। তথ্যই হলো একটি পরাশক্তি।
অনুষ্ঠানে অন্যান্যরা বলেন, বিগত দিনগুলোতে রাষ্ট্রীয়ভাবে তথ্য কুক্ষিগত রাখার একটি সংস্কৃতি চালু হয়েছিলো। পরিবর্তিত পরিস্থিতিতে এই সংস্কৃতি থেকে রাষ্ট্র বেরিয়ে আসবে বলে আমারা আশাবাদী। স্বল্প সময়ের মধ্যে তথ্যের আবেদনকারী যাতে দ্রুত তথ্য পেতে পারেন তার উদ্যোগ নেওয়া জরুরি। আমরা চাই তথ্য আরও উন্মুক্ত হোক।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ এবং স্লোগান ছিল ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার’।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, ইউএনবি’র ব্যুরো প্রধান শেখ দিদারুল আলম, উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির, সচেতন নাগরিক কমিটির সদস্য রিনা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাছলিমা আক্তার মানবাধিকার কর্মী মিজানুর রহামন ও শেখ আব্দুল হালিম। প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews