রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছার আলোচিত শিববাটী ব্রীজের টোল মুক্ত করার দাবিতে আবারো কঠোর অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। শনিবার সকালে শিক্ষার্থীরা ব্রীজে অবস্থান নিয়ে টোল মুক্ত করার দাবি জানায়। এসময় ব্রীজের দুপাশে জানজট সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং থানা পুলিশ ঘটনাস্থল ও সড়ক বিভাগের কর্মকর্তারা যৌথভাবে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন। উল্লেখ্য পাইকগাছা ও কয়রা প্রধান সড়কের শিববাটীস্থ কপোতাক্ষ নদের উপর সড়ক বিভাগের একটি ব্রীজ রয়েছে। প্রতিদিন এ ব্রীজ দিয়ে পাইকগাছা কয়রা সহ আশেপাশের বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। ব্রীজটি টোল মুক্ত করতে এলাকার মানুষ দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে। ইতোপূর্বে একাধিক সংসদ সদস্য ও টোল মুক্ত করতে চেষ্টা করেছে। কিন্তু দীর্ঘ চেষ্টা করে যখন টোল মুক্ত করা সম্ভব হয়নি, তখন এলাকার মানুষ শেষমেশ অপ্রত্যাশিত টোল তুলে নিতে দাবি জানায়। এলাকাবাসীর এ দাবি ও কোন আমলে আসেনি। বর্তমানে নেহা এন্টারপ্রাইজ নামে খুলনার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক বিভাগ থেকে ইজারা নিয়ে স্থানীয় মিনারুল ও আনারুল এর মাধ্যমে টোল আদায় করে আসছিল। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট টোল ঘর ভাংচুর করে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়। সেই থেকে বেশ কিছু দিন টোল আদায় বন্ধ থাকে । এরপর দু দফায় আদায় এবং বন্ধ করা হয়। গত কয়েকদিন আবারো টোল আদায় শুরু করলে শিক্ষার্থীরা শনিবার সকালে ব্রীজে অবস্থান নিয়ে টোল মুক্ত করার দাবি জানায়। এসময় যানযট সৃষ্টি সহ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ এবং সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন। আলোচনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০ জন প্রতিনিধি অংশ নেয়। এসময় তারা টোল চার্ট না থাকা, অতিরিক্ত টোল আদায়, তৃতীয় পক্ষের মাধ্যমে টোল আদায় সহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে সম্পূর্ণ টোল মুক্ত করার দাবি জানায়। টোল আদায় চলমান একটি প্রক্রিয়া উল্লেখ করে কতৃপক্ষ বলেন উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনা ছাড়া টোল মুক্ত করা সম্ভব নয়। জনসাধারণের পক্ষে কতৃপক্ষ বরাবর আবেদন করার মাধ্যমে টোল মুক্ত করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন কতৃপক্ষ। এছাড়া অন্যান্য বিষয় গুলো দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। এছাড়া আলোচনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহবান জানান কতৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সেনাবাহিনীর ক্যাপ্টেন ইসবাত, ওসি ওবাইদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপ সহকারী প্রকৌশলী আজিম কাওসার, শিক্ষার্থী নয়ন, মেহেদী হাসান, কাবিদ ও হোজাইফা সহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews