শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক মোংলায় চীন বাংলাদেশ ইকোনমিক জোনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সকালে খুলনা জেলা শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন। খুলনা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা এবং শিশু অতিথি কুররাতুল আইন রাইকা ও জায়ান খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য নিশ্চিত করতে হবে সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সংস্কৃতিক বিকাশের জন্য দিতে হবে উপযুক্ত পরিবেশ। এগুলো শিশুদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীদের হাত ধরেই বৈষম্যবিরোধী সমাজব্যবস্থা ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন তৈরি হয়েছে।
আগামী ৭ অক্টোবর বিকাল চারটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews