রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বেনাপোলের কুখ্যাত মাদক সম্রাট বাদশা মল্লিককে আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার (২ অক্টোবর) রাতে কুখ্যাত মাদক সম্রাট ও মাফিয়া ডন খ্যাত-বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়াকে (৫৭) বিভিন্ন অভিযোগে এবং ৫৬ হাজার টাকা সহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

রঘুনাথপুর সীমান্তের কোদলারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাদশা মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে।

বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসা, স্বর্ণ চোরাকারবারি, মাদক, হুন্ডি, খুন, পাচারকারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের জড়িত এই বাদশা। সে ১৫ টিরও অধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। পূর্বে ৩১টি ওয়ান শ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও ২৫৩ বোতল ফেনসিডিলসহ আটক হয় সীমান্তের এই ডন বাদশা। আটক বাদশা মিয়াকে থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসপিসি পিএসসি জানান, কুখ্যাত মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থায় করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews