রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বেনাপোল বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: আসন্ন শারদীয় দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই প্রতিবেশী দেশের সাথে আমদানি-রপ্তানি টানা পাঁচ দিন বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আজ বুধবার (০৯ অক্টোবর) সকালে বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজীব নাজির এ তথ্য জানিয়েছেন।এ বিষয়ে ভারত থেকে বেনাপোল স্থলবন্দরে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজায় পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১৪ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য আবার শুরু হবে, বলেও জানান তিনি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঞা বলেন, ‘বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, দুর্গাপূজার ছুটি থাকায় আজ ৯ অক্টোবর সকাল থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা জানিয়েছেন। আমদানি-রপ্তানি বন্ধ থাকলে বেনাপোল বন্দর অভ্যন্তরে খালাস প্রক্রিয়া ও কাস্টমসের কাজ চলবে। বন্দরে মালামাল আনলোড করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। ১৪ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানান তিনি।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য পরিবহন বন্ধ থাকলেও বন্দর এবং কাস্টমসের কার্যক্রম চলবে। পাসপোর্টধারী যাত্রী চলাচল ও স্বাভাবিক থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews