রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোলে চেকপোস্ট ক্যাম্পের সদস্যরা পোর্ট থানার স্থানীয় বড়আঁচড়া গ্রামের একটি বাশ বাগানে অভিযান চালিয়ে ৪৭৩ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

আজ বুধবার (৯ অক্টোবর) বিকালে অভিযান চালিয়ে উক্ত ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান.গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামের একটি বাশ বাগানের মধ্যে মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে আইসিপি ক্যাম্পের সুবেদার মোঃ মামুন শিকদার,হাবিলদার মোঃ রিয়াজুল ইসলাম,নায়েক মোঃ আবুল বাশার সহ বিজিবির একটি চৌকস টিম সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৭৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন তারা।

অধিনায়ক আরো ও বলেন, মাদক পাচারকারীরা শারদীয় দুর্গাপূজা সামনে রেখে মাদক পাচারের চেষ্টা করছে। বিজিবি কখনো সেই সুযোগ দেবে না। মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews