1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরাকে বিমান বিধ্বস্তে ৬ মার্কিন সেনা নিহত লাইলাতুল কদর উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি রাষ্ট্র চলে সংবিধান ও আইন দিয়ে, আবেগ দিয়ে নয়-স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চিতলমারী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা রাসেল শেখ কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের

কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি আভিযানিক দল ও দাকোপ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে।

আটক ব্যক্তির নাম মো. শাহ আলম শেখ (৫৪)। তিনি দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের বাসিন্দা।

১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসিন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় দীর্ঘদিন যাবত খুলনা জেলার দাকোপ থানাধীন কামারখোলা ইউনিয়নে শাহারাবাত এলাকায় শাহ আলম শেখ (৫৪) নামক একজন দুষ্কৃতকারী অস্ত্র ব্যবহার করে প্রভাব বিস্তার এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১১ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ১টায় বর্ণিত এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান এবং বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে শাহ আলম শেখকে ১টি অবৈধ ওয়ান শুটার পাইপগান, ২রাউন্ড তাজা কার্তুজ এবং ২ রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে জব্দকৃত সকল আলামতসহ দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট