শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

লেবাননকে সহায়তায় স্বর্ণালঙ্কার দিলেন ইরানি নারীরা

  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং দেশটির সাধারণ মানুষকে সহায়তায় নিজেদের স্বর্ণালঙ্কার দান করছেন ইরানি নারীরা। শনিবার (১২ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানের একটি মসজিদে এমন চিত্র দেখা যায়। খবর সিএনএনের।

তেহরানে একটি ফান্ডরাইজার প্রতিষ্ঠান স্বর্ণালঙ্কার ছাড়াও নগদ অর্থ সংগ্রহ করছে। অনেক নারীকে সেখানে এসে নিজেদের ব্যবহৃত স্বর্ণ দিতে দেখা যায়। অনুদান সংগ্রহ করার স্থানে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর বিভিন্ন পোস্টার লাগানো ছিল বলেও জানিয়েছে সিএনএন।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এতে যোগ দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

তবে ওই সময় হিজবুল্লাহর হামলা দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত দুই-তিন সপ্তাহ ধরে যুদ্ধের গতিপথ পুরোপুরি বদলে গেছে। যা এই মুহূর্তে হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধে পরিণত হয়েছে। এমন সময়েই লেবাননের সাধারণ মানুষের পাশে এগিয়ে আসছেন ইরানের সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews