1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা জারি বেনাপোলে ২৫ কেজি চন্দন কাঠসহ ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পন্য আটক সবুজ-পরিচ্ছন্ন ঢাকা গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার শিক্ষার্থীরা কতটুকু শিখছে সেটাই হবে সফলতার মূল সূচক -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সিটিসিআরপি’র উন্নয়ন ছোঁয়ায় বদলে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা

সালোম সংস্থার রেজিলিয়েন্ট কোস্টাল কমিউনিটি বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা

  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন, লিঙ্গ বৈষম্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা হ্রাস এবং নারীর ক্ষমতায়নের সহায়ক ভূমিকা রাখার উদ্দেশ্য নিয়ে মোংলায় রেজিলিয়েন্ট কোস্টাল কমিউনিটি বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর সোমবার সকাল ১০ টায় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন চার্চ অব বাংলাদেশের ডেপুটি মডারেটর রাইট রেভা: সৌরভ ফলিয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস আফিয়া শারমিন।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে ৩ বছর মেয়াদী “রেজিলিয়েন্ট কোস্টাল কমিউনিটি অব বাংলাদেশ” প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার সৌরেন্দ্র মন্ডল। সভায় বিশেষ অতিথি ছিলেন টিয়ার ফান্ডের সিসিটি কো-অর্ডিনেটর মিসেস শম্পা বাড়ৈ, সালোম এর ভারপ্রাপ্ত পরিচালক মি. সিনয় সরকার, সালোম মোংলা প্রকল্পের সহ-সভাপতি মনিন্দ্র বৈদ্যসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

অবহিতকরণ সভায় মোংলা উপজেলার মোংলা পোর্ট পৌরসভা, চাঁদপাই ও চিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সালোম প্রকল্পের মাধ্যমে সেসব সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিদের অবহিত করা হয়। সভায় আরো জানানো হয় এ প্রকল্পের মাধ্যমে ১৫০০ পরিবার উপকৃত হবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট ১২৬৯০ জন মানুষ সেবা পাবে।

সভায় আরো উপস্থিত ছিলেন সালোম মোংলার হিসাব এডমিন অফিসার মার্ক উচ্ছ্বাস বিশ্বাস, এসইএএল অফিসার শিমন বিশ্বাস, প্রজেক্ট কোর্ডিনেটর ম্যাথিউস মিল্টন বাড়ই, ফিল্ড অফিসার খ্রিষ্টিনা লিনা নাথ ও সুজয় হালদার। সভায় ব্র্যাক, ফ্রেন্ডশীপ ও বাদাবন সংঘের প্রতিনিধি,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট