রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

মোংলায় নৌবাহিনীর অভিযানে চার কেজি গাঁজা জব্দ

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: বাংলাদেশ নৌবাহিনী মোংলা কন্টিনজেন্টের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ কেজি ১১০ গ্রাম গাঁজা জব্দ করেছে।

৩ নভেম্বর রবিবার দিবাগত রাত ৯টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোংলা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কুমারখালি ব্রিজ সংলগ্ন এলাকার ইদ্রিস আলীর দোকানে অভিযান চালায় নৌবাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালীন নৌবাহিনী সদস্যদের উপস্থিতি দেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী মাসুম। ঘটনাস্থল থেকে ৪ কেজি ১১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

রবিবার রাতে জব্দ করা গাঁজা মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী। উলে­খ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews