বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইলন মাস্কের সঙ্গে ইরানি দূতের গোপন বৈঠক

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: জাতিসংঘে নিযুক্ত ইরানের দূতের সঙ্গে দেখা করেছেন মার্কিন ধনকুবের ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতেই ইলন মাস্ক ইরানি দূতের সঙ্গে দেখা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইলন মাস্ক ও ইরানি দূত আমির সায়্যিদ ইরাভানির এই বৈঠককে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত সোমবার একটি গোপন স্থানে এক ঘণ্টার বেশি সময় ধরে তাদের বৈঠক হয়।

দুইজন ইরানি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কীভাবে উত্তেজনা কমানো যায়- তা নিয়ে আলোচনা হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বলেন, ইলন মাস্ক এই বৈঠকের অনুরোধ করেছিলেন।

তবে এনিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল (ট্রানজিশন টিম) বা ইরানি মিশনের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। ইরানি মিশন শুধু জানিয়েছে, এনিয়ে তাদের কোনো মন্তব্য নেই।

দ্য গার্ডিয়ান বলছে, ট্রাম্প যখন ইউক্রেন ও মধ্যপ্রাচের সংঘাত মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন তখন ইলন মাস্ক পররাষ্ট্র কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সহায়তা করছেন।

এর আগে মার্কিন নির্বাচনের ফলাফলের পরেই ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোনালাপ হচ্ছিল, তাতে যোগ দেন ইলন মাস্ক।

মাস্ক সম্পর্কে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুসি বলেন, তিনি (ইলন মাস্ক) এখন ইরানিদের সঙ্গে আলোচনা করছেন। ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার আগে থেকে ইরানিরা আমেরিকানদের সরাসরি আলোচনায় নিযুক্ত করেনি। তাই এটি বড় চুক্তি হতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews