1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগতমান নিশ্চিকরণে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগতমান নিশ্চিতকরণে ডিজিটাল মনিটরিং ও খোলা ভোজ্যতেল বাজারজাত বন্ধকরণে জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক সুলতান আলম।
খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় শিল্প মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন Digitization of Fortification of Edible Oil for Imporoved Monitoring, Quaility Control and Capacity Building এ প্রকল্প কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় অতিথিরা বলেন, সবার আগে সকলের সুস্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। একশত জন শিশুর মধ্যে ৩.৬ শতাংশ শিশুই ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগে আক্রান্ত হয়। সকলের জন্য ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগতমান নিশ্চিতকরতে খোলা ড্রামে ভোজ্যতেল বাজারজাতকরণ বন্ধ করা প্রয়োজন। ড্রামে ভোজ্যতেল বাজারজাতকরণ বন্ধে মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শতভাগ ভোজ্যতেল ফুডগ্রেড বোতল, প্লাস্টিক ফয়েল ও পাউচপ্যাকে বাজারজাতকরণ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে নিজেকে ও অন্যকে সচেতন এবং বাজার মনিটরিং জোরদার করতে হবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপপ্রকল্প পরিচালক মোঃ জাকির হোসেন এবং খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার নন্দিতা চৌধুরী।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ভোক্তা, গণমাধ্যমকর্মী, রিফাইনারি, পাইকারি ও খুচরা তেল ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট