1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে দাকোপে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে এবং চট্রগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনার দাকোপ উপজেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লি বৃন্দরা।
শুক্রবার (২৯নভেম্বর) জুম্মাবাদ উপজেলা হেডকোয়াটার জামে মসজিদ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডাক বাংলো মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গী সংগঠন তা নিষিদ্ধ করার দাবি জানান। এটি শুধু ধর্মীয় বিশ^াসে আঘাত নয়,এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি। গত জুলাই- আগষ্টে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিষ্ট মতাদর্শে বিশ^াসীরা দেশি-বিদেশী দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন। আমরা এর অবসান চাই। এ্যাডঃ সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠ বিচারের জন্য সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান তারা।
এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা অজিহুর রহমান। মুফতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ইমাম পরিষদের সহসভাপতি হাফেজ মাওলানা শাহ আলম মীর, চালনা পৌরসভা ইমাম পরিষদেও সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ হোসেন, পৌরসভা ইমাম পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা ইমাম পরিষদের সহসভাপতি হাফেজ মুফতি মাওলানা মোঃ ইকবাল হুসাইন প্রমুখ। উল্লেখ্য বিক্ষোভ মিছিলে ইমাম পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিদের পাশাপাশি অংশ গ্রহণ করেন বিএনপি,জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট