শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, উদ্বোধন অনুষ্ঠান, মানববন্ধন, আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়। সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
দিবসের এবারের প্রতিপাদ্য ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান বলেন, দুর্নীতি কমিয়ে আনতে হলে আমাদের নৈতিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। নিজ নিজ অবস্থানে দুর্নীতিমুক্ত থাকতে হবে। দুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখতে হলে নিজ ঘর, অফিসে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করা প্রয়োজন। সদিচ্ছার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা একাত্ম, সংযত ও অঙ্গীকারবদ্ধ রাখবো। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যে লড়াই তা অব্যাহত রাখতে হবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মনি মোহন সাহা। এতে স্বাগত বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews