বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

মোংলায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬২ বার পড়া হয়েছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: মোংলায় সাইটসেভার্স ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় ৩ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল।
প্রতি মাসের ন্যায় ডিসেম্বরের ৯ তারিখ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা পোর্ট পৌরসভার মরহুম চেয়ারম্যান শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে স্থাপিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। ৩ শতাধিক রোগীর মধ্যে ৪৬ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়। ১০ ডিসেম্বর তাদের চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন শেষে মোংলা পৌঁছে দেয়া হবে।
শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মোঃ কামরুজ্জামান জসিম জানান, এ পর্যন্ত প্রায় ৬৩৪ জন চক্ষু রোগীর ছানি অপারেশন করা হয়েছে। এজন্য তিনি দৃষ্টিদান চক্ষু হাসপাতাল ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশন মোংলা এর সকল স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানিয়েছেন। বিনামূল্যে অক্সিজেন সেবা, রক্ত সহায়তা, চিকিৎসা সেবাসহ সাধারণ মানুষের জন্য সকল সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews