শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

দাকোপে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ এর অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ ও বিকাশ বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় দাকোপ ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা নারী এ্যাসোসিয়েশনের সভাপতি সামছুর ন্নাহার বেগমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাত হোসেন সরদার, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বিশ্বজিত রায়, ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ সাহা, প্রধান শিক্ষক সঞ্জয় বালা, ইউপি সদস্য সুব্রত মন্ডল, পরিতোষ মন্ডল, নারী নেত্রী অনুরাধা মুখার্জি, বেবতী ঘুরামী, অনিমা মন্ডল, উলাসী সৃজনী সংঘের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটটর ব্রজেন্দ্রনাথ শীল। সভাটি পরিচালনা করেন সাংস্কৃতিক কর্মী বিপ্লব বর্মন। সভাশেষে একটি বর্নাঢ্য র‌্যালি দাকোপ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews