রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে বললেন প্রধানমন্ত্রী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার-প্রধানমন্ত্রী বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী পরিবেশরক্ষায়সকলের বৃক্ষরোপণকরাঅপরিহার্য-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণে সভা অনুষ্ঠিত পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ বেনাপোলে চোরাচালানী অভিযানে সাড়ে ১০ লাখ টাকার পন্য আটক

খুলনা অঞ্চলে বর্তমানে ডেঙ্গু সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে-বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার

  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার জনসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বর্তমানে ডেঙ্গু সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। সে কারণে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি যত দ্রুত সম্ভব ক্রাশ প্রোগ্রামের আওতায় নগরীর ড্রেনসমূহ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
তিনি বুধবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র বিভাগ ও শাখা প্রধানদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, মো: ফিরোজ সরকার গত ৮ ডিসেম্বর রবিবার পূর্বাহ্নে খুলনার বিভাগীয় কমিশনার এবং কেসিসি’র প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্য হ্রাসে অন্তরায়সমূহ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মতামত ব্যক্ত করেন এবং কেসিসি’র সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কাজে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো: আব্দুল আজিজ, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, ভেটেরিনারী অফিসার পেরু গোপাল বিশ^াস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন প্রমুখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews