রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

মস্কোতে বোমা বিস্ফোরণ রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। এঘটনায় কিরিলভের সহকারীও নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্টের বাইরে তিনি নিহত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বোমা বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি ভবনের প্রবেশদ্বার এবং রক্তমাখা তুষারের মধ্যে দুটি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews