রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৪

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ছবি: এএফপি

আন্তর্জাতিক ডেস্ক:: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পৃথক দুটি বিমান হামলায় অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করেছে বিবিসি।

প্রথম হামলাটি হয় গাজা সিটির ফাহমি আল-জারগাওয়ি স্কুলে, যেখানে বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত শত শত মানুষ আশ্রয় নিয়েছিল। স্কুলটির দুটি শ্রেণিকক্ষ আগুনে পুড়ে গেলে ভেতরে থাকা অন্তত ২০ জন মারা যান।

হামাস-নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, অনেক মরদেহ এতটাই পুড়ে গিয়েছিল যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারদিকে আগুন, ধোঁয়া আর পোড়া দেহ পড়ে ছিল।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, ওই স্কুল ভবনে হামাস ও ইসলামিক জিহাদের একটি কমান্ড সেন্টার ছিল এবং তারা সেখান থেকে ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। তারা হামাসের বিরুদ্ধে সাধারণ ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেছে।

এদিকে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় একটি বাড়িতে চালানো অপর এক হামলায় মারা গেছেন আরও ১৯ জন। এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

এই হামলাগুলো গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক তীব্র সামরিক অভিযানের অংশ। আইডিএফ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় তারা গাজাজুড়ে ২০০টির বেশি স্থানে হামলা চালিয়েছে।

এর আগে, গত শুক্রবার গাজায় এক নারী চিকিৎসকের বাড়িতে চালানো ইসরায়েলি হামলায় তার নয় সন্তান মারা যায়। নিহত শিশুদের বয়স কয়েক মাস থেকে শুরু করে ১২ বছর পর্যন্ত। এই ঘটনায় আহত হয় তার স্বামী ও একমাত্র জীবিত ছেলে।

এছাড়া শনিবার খান ইউনিসে রেড ক্রসের দুই কর্মী—ইব্রাহিম ঈদ ও আহমাদ আবু হিলাল—বিমান হামলায় নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৩ হাজার ৯৩৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৭৯৭ জন আহত হয়েছে। তবে সরকারি গণমাধ্যম মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি বলে জানিয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা হাজার হাজার মানুষ এখন আর বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। -সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews