1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

ইরান-ইসরায়েল সংঘাত,জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: ইরানের পারমানবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দু’দেশের মধ্যে উত্তেজমা ক্রমে বাড়তে থাকার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

সোমবার (১৬ জুন) সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়েছে যে, দেশটির পারমানবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দু’দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা। সেই প্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি।

ইসরাইলের হামলায় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে ৩১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩০ জন সামরিক কর্মী এবং একজন ইরানি রেড ক্রিসেন্টের সদস্য বলে জানিয়েছেন ওই প্রদেশের গভর্নর বাহরাম সারমাস্ত।

তিনি আরও জানিয়েছেন, হামলায় এখন পর্যন্ত ৫৫ জন আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের একটি ভবনে ইসরাইলি হামলায় ২০ জন শিশুসহ ৬০ জন নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলের হামলা এখন পর্যন্ত মিলিয়ে ইরানের প্রায় শতাধিক নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ইরানি হামলায় ইসরায়েলের ১৩ নিহত হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট