বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিহত ২৪ জন-ইসরায়েল

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরান এখন পর্যন্ত ইসরায়েলে প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ধাপে ধাপে ছোড়া প্রতিটি ঝাঁকে প্রায় ৩০ থেকে ৬০টি করে মিসাইল ছিল।

সোমবার (১৬ জুন) ইসরায়েলি বাহিনীর সবশেষ আপডেটের বরাতে আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, ইরানের হামলায় নিহতের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে ছিল না।

ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, ১৩ জুন রাতভর ইসরায়েল বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইরানের ভূখণ্ডের ভেতরে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থানে হামলা শুরু করে।

আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান কয়েক ঘণ্টা পর থেকেই ইসরায়েলের গভীরে শাস্তিমূলক হামলা চালিয়ে আসছে। তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করছে।

ইরনা জানিয়েছে, অধিকৃত অঞ্চলগুলোতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। ইসরায়েলিরা ভূগর্ভস্থ বোমা আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews