1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

খুলনায় ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ শীর্ষক অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে শিববাড়ি মোড় থেকে বুধবার সকালে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবসের উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রাটির উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
উদ্বোধনের শুরুতে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার জুলাই ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়ে চিকিৎসারত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে। এই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতা সবাইকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, যেখানে থাকবে না কোন ভেদাভেদ। সবাই সমান অধিকার ভোগ করবে এবং একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখবে। তাহলেই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পাবো।
প্রধান অতিথি বক্তব্য শেষে শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন। এরআগে বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, জুলাই আন্দোলনে নিহত শাকিব রায়হানের পিতা শেখ মোঃ আব্দুল আজিজ। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ-সহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত থেকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এসময় শোভাযাত্রাটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট