বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে-জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা বিভাগীয় পর্যায়ের এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও পিরোজপুর জেলার সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন শীর্ষক মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র সচিব বলেন, সরকারের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ হয় সরকারি দপ্তরগুলোর মাধ্যমে। সরকারি কর্মকর্তাদের এটাকে জনসাধারণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে অনুধাবন করতে হবে এবং সে অনুসারে কাজ করতে হবে। জনগণের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়। সুতরাং জনগণকে তার প্রাপ্যসেবা বা তাদের হক থেকে বঞ্চিত করার কোন সুযোগ নেই। সেবা নিতে সরকারি দপ্তরে আসা সাধারণ মানুষরাই যে দেশের মালিক, সেকথা আমরা ভুলে যাই। সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে। কিভাবে সহজে সেবা দেওয়া যায় তা খুঁজে বের করতে হবে। সদয় আচরণের মাধ্যমে মানুষের মাঝে সুবিচার পৌঁছে দেওয়া এখন সময়ের দাবী।

তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে দেশের পরিবর্তনের জন্য আমাদের সন্তানেরা রাস্তায় নেমে জীবন দিতে এক মুহূর্তের জন্য দ্বিধা করেনি। মানুষের আত্মত্যাগের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। ১৯৭১ সালে আমরা অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছি। আবার ২০২৪-এ আমাদের সন্তানেরা আমাদের চোখের সামনে জীবন দিয়েছে, আর আমরা পরিবর্তন হতে পারবো না, তা হয়না। নিজেরা পরিবর্তন হয়ে দেশকে পরিবর্তন করার বিকল্প নেই।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews