বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দাকোপে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন-আমীর এজাজ

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক খুলনা-১ (দাকোপ বটিয়াঘাটা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ আমীর এজাজ খান দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আলহাজ¦ আমীর এজাজ খান। তিনি বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। তাদের লিখনির মাধ্যমে এলাকার অনেক উন্নয়ন ঘটে। এ ছাড়া তারা যে কাউকে উপরে উঠাতে পারে আবার কাউকে নীচে নামাতেও পারে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অবহেলিত দাকোপ বটিয়াঘাটার উন্নয়নে সাংবাদিতদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। আগামী দিনে বিএনপির দলীয় সকল কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি। ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অসিত কুমার সাহা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাচ্চু ফকির, শফিকুল ইসলাম মোল্যা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews