1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শার এক যুবকের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামের আশানুর রহমানের ছেলে।

শুক্রবার (১ আগষ্ট ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় সাব্বির হোসেন (৩০) এবং আবদুল্লাহ (২৪) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এসময় হাবিব বিসাস (৪৫) এবং মণিরাম চন্দ্র বাস (৪০) নামে আরও দুজন আহত হয়েছেন।

জাহিদের সহকর্মীরা মোবাইল ফোনে তার মৃত্যুর খবর বাড়িতে জানালে পরিবারে শোকের মাতম শুরু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তার পরিবারের পক্ষ সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

জাহিদের চাচা মুজিবার রহমান মাষ্টার বলেন, এক বছর আগে পরিবারে সচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া যায় জাহিদ। ওখানে সে একটি কারখানায় ইনটোরিয়ার ডিজাইনের কাজ করতো। ঘটনার দিন সন্ধ্যায় কাজ শেষে কুয়ান্তান থেকে কুয়ালালামপুর ফিরছিল। তার এক সহপাঠি মোবাইল ফোনে মৃত্যুর সংবাদটি আমাদের জানিয়ছে।

জাহিদের বাবা আশানুর রহমান বলেন, মৃত্যুর সংবাদ তার সহকর্মীরা মোবাইল ফোনে আমাদেরকে জানায়। অভাবি সংসারে আর্থিক সচ্ছলতার আশায় জাহিদকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলাম। সে আশা পূরন হলোনা। আমি তার লাশ দ্রুত দেশে আনার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট