বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন পূনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: বাগেরহাট জেলার ঐতিহ্য, জনসংখ্যা ও ভৌগোলিক পরিধির বিবেচনায় অতীতে এই জেলার ৪টি সংসদীয় আসন ছিল, যা জেলার মানুষের রাজনৈতিক অংশগ্রহণ এবং উন্নয়ন প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব নিশ্চিত করত। কিন্তু পরবর্তীতে আসনসংখ্যা কমিয়ে আনা হয়, যা বাগেরহাটবাসীর স্বার্থবিরোধী এবং অবিচারমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।
বাগেরহাট জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটি জেলার জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পুনরায় ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক রামপাল থানা হাফিজুর রহমান তুহিন, গবেষণা বিষয়ক সম্পাদক ও কৃষিবিদ সামিউর রহমান শামীম, সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম, বাগেরহাট সদর থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, কেন্দ্রীয় নেতা অহিদুজ্জামান দীপু, সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম, সাবেক সচিব মশিউর রহমান, যুগ্ন আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপি
খাদেম নিয়ামুল নাসিম আলাপ, বাগেরহাট জেলা সাবেক যুবদল সভাপতি ওমর আলী মুন্না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews