বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেনাপোলে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (৩ আগস্ট) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির আওতাধীন শিকারপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

অভিযানে বিজিবি সদস্যরা বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, পোশাক সামগ্রী, পলিথিন, বিভিন্ন প্রকার ইলেকট্রিক ক্রাউন কার্বন ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেন। আটককৃত মালামালের সিজার মূল্য ১৬ লাখ ১৭ হাজার ৫৫০ টাকা বলে বিজিবি জানায়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালানী মালামাল পাচার রোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতেও সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews