বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় জামায়াতে ইসলামী ও বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি :: ৩৬ জুলাই ছাত্র জনতার গনঅভ্যুত্থান ও ফ্যাসিবাদের পতন দিবস উপলক্ষে গত মঙ্গলবার বিকাল ৩টায় বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী উপজেলা আমীর মাওঃ শেখ মোহম্মদ আবু ইউসুফ এর নেতৃত্বে গণ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন হাফেজ মাওঃ আশরাফ আলী, জেলা জামাত নেতা আল আমিন গোলদার, উপজেলা সেক্রেটারী মোঃ আব্দুল হাই, জামাত নেতা যথাক্রমে মাওঃ আরিফ বিল্লাহ, মোঃ আঃ কাদের গাজী, মোঃ ফিরোজুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ ওমর ফারুক, ইয়াসিন আরাফাত, হাফিজ উদ্দিন মিলন, মাওঃ নাজমুল হাসান, মোঃ সালাউদ্দিন, আঃ সামাদ গাজী, শিবিরনেতা তামিম সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ। মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।         অন্যদিকে বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্দ্যোগে জুলাই -গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনুরুজ্জামান মন্টু । সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম । উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নেতা যথাক্রমে মোঃ তৈয়েবুর রহমান, মোঃ সুলতান মাহমুদ, জিএম রফিকুল হাসান, মাসুদুজ্জামান, আবু বকর সিদ্দিক নিরু, বাহাদুর মুন্সী, রুহুল মোমেন লিটন, রাশেদ কামাল, মোল্লা ইমরান আহমেদ, ওলিয়ার রহমান, শফিকুজ্জামান, জসিম উদ্দিন শেখ, সেলিম, হাওলাদার,পলাশ মহলদার, আমিনুল ইসলাম সজীব প্রমুখ । সভার পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews