বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ এর এক সমন্বয় সভা বুধবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান।
সভায় কর্মসূচির চলমান কার্যক্রম, অগ্রগতি অর্জন, চ্যালেঞ্জ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পারিক সমন্বয় বিষয়ে আলোচনা করা হয়। গৃহীত কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবার ও পরিবারের শিশু, এতিম, প্রতিবন্ধি, বিধবা, ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, প্রান্তিক কৃষক, কিশোর/কিশোরী, যুবক/যুবতী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং নারীরা উপকৃত হবে বলে সভায় জানানো হয় এবং জনহিতকর এ কর্মসূচির সফল বাস্তবায়নে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সভার সভাপতি কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নগরবাসীর জন্য কল্যাণকর সকল কাজে কেসিসি’র পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থাকে আশ^াস্ত করেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন ২০২৪ সাল থেকে নগরীর ৩১টি ওয়ার্ডে ‘খুলনা শহর এরিয়া কর্মসূচি’ বাস্তবায়ন করছে। ক্ষুধামুক্তি, অপুষ্টি দূরীকরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ দূরীকরণ, প্লাস্টিক দূষণ হ্রাসকরণ এবং নূন্যতম কার্বন নি:সারণে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে অংশদারিত্বের মাধ্যমে কাজ করছে।
খুলনা শহরকে একটি ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক শহর হিসাবে গড়ে তুলে শিশুদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরী করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। এছাড়া উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি ও পয়:নিস্কাশন ব্যবস্থার উন্নতির মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর বিনির্মাণ, যুবকদের সামঞ্জ্যপূর্ণ আয় এবং উন্নত ও সার্থক জীবন উপভোগ করার সুযোগ সৃষ্টি, শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত এবং শিশুবান্ধব পরিবেশে ভালো নাগরিক হিসেবে বেড়ে ওঠার সুযোগ তৈরী, প্রতিটি পরিবারে যথেষ্ট পুষ্টিকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজিত এবং স্থায়িত্বশীল পরিবেশে বসবাসের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্যে।
কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলী সরকার।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews