বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটে চোরাই পিকআপ ও ছয় লাখ টাকার মালামালসহ আটক- ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে চুরি হওয়া নীল রঙের ISUZU কোম্পানির একটি পিকআপ ভ্যান ও ছয় লাখ টাকার মালামালসহ এক চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শামীম হোসেন বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। চৌকস একটি ডিবি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গত মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে গোপালগঞ্জ সদর থানাধীন ঘোনাপাড়ায় অভিযান চালায়। গোপালগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মিক্সার পাওয়ার প্লান্ট সংলগ্ন খুলনা-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশ থেকে চোরাই পিকআপটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়নন্দা এলাকার বাসিন্দা মামুন মিয়ার ছেলে মোঃ আলিফ হাসান তাসিনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি নিয়ে বাগেরহাট সদর থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তিনি আরও জানায়, অভিযান পরিচালনার ক্ষেত্রে পুলিশ সুপারের দিকনির্দেশনা অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। চুরি-ডাকাতি দমনে পুলিশের এমন তৎপরতা আরও জোরদার করা হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews