বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছায় অগ্রগতি সংস্থার পানির ট্যাংক বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: অগ্রগতি সংস্থার উদ্যোগে এবং নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় পাইকগাছা উপজেলার চাঁদখালী, লস্কর, সোলাদানা ও লতা ইউনিয়নের ৩২০টি পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ১,০০০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন পানির ট্যাংক ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সানা এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

এসময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আতাউল্লাহ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান, জি এম তাজউদ্দীন, মো. রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দু কুমার মণ্ডল, দিলীপ কুমার মণ্ডল, অঞ্জলি রানী ঢালী, অরুনা বেগম, মর্জিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অগ্রগতি সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প ম্যানেজার রিয়াজ আহমেদ, উপজেলা ম্যানেজার সৈয়দ বাশার লিওন, মাঠ সহায়ক প্রীতিকনা রায়সহ অন্যান্য প্রকল্প সংশ্লিষ্ট সদস্যরা।

উল্লেখ্য, লস্কর ইউনিয়নে প্রথম পর্যায়ে ৬০ পরিবারের মাঝে পানির ট্যাংক ও উপকরণ বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews