বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্টগার্ড

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন ১ জন ব্যক্তিকে একটি বস্তা নিয়ে পাহাড়ে উঠতে দেখ যায়। এসময় কোস্টগার্ড আভিযানিক দল কর্তৃক সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে গহিন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। মাদক পাচারকারী কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews