1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭৮৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার ৫নং সোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামের মো. আব্দুল খালেক গাজীর বসতঘরে আকস্মিক অগ্নিকাণ্ডে ঘরবাড়ি, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। গত ১৭ আগস্ট ভোর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে তিনি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।

পরে ক্ষতিগ্রস্ত আব্দুল খালেক গাজী উপজেলা প্রশাসনের নিকট সাহায্যের জন্য আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার(২৬ আগষ্ট) উপজেলা নির্বাহী মাহেরা নাজনীন এর পক্ষ থেকে নতুন ঘর নির্মাণের জন্য টিন, নগদ অর্থ, শুকনা খাবার, কম্বল এবং উপজেলা পরিষদের মাধ্যমে ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মাহেরা নাজনীন ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং পরবর্তীতে জেলা ত্রাণ কার্যালয়ের পক্ষ থেকেও আরও সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ বিষয়ে ইউএনও মাহেরা নাজনীন বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় আছে। মানবিক সহায়তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

এদিকে বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমাজের বিত্তবানদের সহায়তার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট