1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) ২০২৫ পালন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটরিয়ামে এক অলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক (কিরাত, হামদ-না’ত ও বক্তৃতা) প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান। কেসিসি পরিচালিত স্কুল, মাদরাসা ও মক্তবের ছাত্র-ছাত্রীবৃন্দ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কেসিসি শিক্ষক সমিতি-খালিশপুর থানা শাখার সভাপতি মাও: আবুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, ১১ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হুসনা, সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, কেসিসি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাফিজুর রহমান। দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি আলহাজ¦ মাওলানা নাসির উদ্দিন কাসেমী।
আলোচনা সভায় বক্তারা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পর্যায়ে নবী (স.) জীবনের আদর্শ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি শরীফ আসিফ রহমান কিরাত, হামদ-না’ত ও বক্তৃতা প্রযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট