বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসরায়েলের হামলায় ইয়েমেনের ‘প্রধানমন্ত্রী’ নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬৫৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটির রাজধানী সানায় এই হামলার ঘটনা ঘটে।

ইয়েমেনি সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া জানায়, সানার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা বর্ষণ করলে সেখানে নিহত হন প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই। অপর স্থানীয় সংবাদমাধ্যম এডেন আল-ঘাদ জানিয়েছে, এ সময় তার সঙ্গে আরও কয়েকজন সঙ্গীও প্রাণ হারান।

অন্যদিকে, ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, হুতি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী আলাদা করে টার্গেট করা হয়েছিল বলে ধারণা প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র জানায়, ওই সময় হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা তাদের প্রধান নেতা আব্দুল মালেক আল-হুতির ভাষণ শুনতে জড়ো হয়েছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে হামলা চালানো হয়। যদিও জায়গাটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল, তবুও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালাতে সক্ষম হয়। এ ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন, তা নিশ্চিত করেনি সেনাবাহিনী।

উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। সে সময়ের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান এবং হুতিদের প্রতিষ্ঠিত সরকারকে অবৈধ ঘোষণা করেন। পরে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের দমন করতে সামরিক অভিযান চালায়, কিন্তু এখনো রাজধানী সানার নিয়ন্ত্রণ ধরে রেখেছে হুতিরা।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার জবাবে হুতিরা নিয়মিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করছিল। এরই ধারাবাহিকতায় এবার তাদের সরকারের প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews