1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী ‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান

শত কোটি টাকা আত্মসাৎকারী সেই আশরাফ ঢাকায় গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া মো. আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি।

বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ঢাকা থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করে ডিবি পুলিশ। ঢাকা মহানগর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার আশরাফ আলী চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল ডিলার পাড়া এলাকার আব্দুল হকের ছেলে।

গোয়েন্দা ওয়ারী বিভাগের এসআই আব্দুল মোমিন বলেন, আশরাফ আলীকে ঢাকার পল্টন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আশরাফ ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে মিছিল মিটিংয়ে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানা ও চট্টগ্রামের চকবাজার থানায় মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, দেশে ৩২ শাখার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অন্তত ১০০ কোটি টাকা আমানত নিয়ে তা ফেরত দেয়নি সিটি ইনভেস্টমেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতারণা করে আসছে প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক মো. আশরাফ আলী। ২০১৬ সালে গ্রাহকেরা আমানত ফেরত না পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। এরপর আশরাফ আলী পরিচয় দেন বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক হিসেবে। আওয়ামী লীগের নেতা পরিচয়ে আরও বেপরোয়া হয়ে যান তিনি৷

গ্রাহকের আমানত ফেরত না দিয়ে উল্টো হত্যার হুমকি ও মামলায় ফাঁসানোর হুমকি দেন সিটি ইনভেস্টমেন্টের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট