সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাইকগাছায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প নিয়ে অবহিতকরণ সভা

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে পাইকগাছায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন “পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক নগর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প” এর অংশ হিসেবে দেশের ২২টি উপকূলীয় পৌরসভায় এই কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পাইকগাছা পৌরসভার জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত প্রকৌশল নকশা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভা সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পৌর সভার প্রধান সহকারী জিয়াউর রহমান, হিসাব রক্ষক মৃণাল কান্তি সানা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিংকন আলী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পাইকগাছা পৌরবাসী নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা পাবে। পাশাপাশি এটি উপকূলীয় অঞ্চলে টেকসই নগর উন্নয়ন ও জনস্বাস্থ্যের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews